আজ মুসলিম ধর্মপ্রান মানুষদের পবিত্র দিন মহরম। উল্লেখ্য, এই দিনে হজরত মহম্মদের দুই নাতি হাসন ও হুসেন শহীদ হয়েছিলেন। তাদেরকে স্মরণ করে এই দিনটি পালন করেন মুসলিম সম্প্রদায়ের মানুষরা। আজ লাঠি খেলার মধ্যে দিয়ে তারা দিনটি পালন করে থাকেন। এমনি কিছু দৃশ্য দেখা গেল পুরাতন মালদার বেশকিছু এলাকায়। এই লাঠি খেলা দেখতে এদিন গ্রামে ও রাস্তায় রাস্তায় প্রচুর মানুষের ঢল দেখা যায়।
মালদা